প্রিন্ট এর তারিখঃ Jul 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 4, 2026 ইং
পটিয়ায় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভা।

ফারুকুর রহমান বিনজু পটিয়া,চট্টগ্রাম -প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পটিয়া পৌরসভা শাখার যৌথ উদ্যোগে পরিচিতি ও প্রতিনিধি সভা অনুস্টিত হয়।
৩রা জুলাই শুক্রবার পৌরসভার ২নং ওয়ার্ডে নাহার পার্ক হলরুমে পূজা উদযাপন পরিষদের পটিয়া উপজেলার সভাপতি মেম্বার নিখিল দের সভাপতিত্বে,উপজেলা সাধারণ সম্পাদক তাপস দে ও পৌরসভা সাধারণ সম্পাদক অরজিত দে সাজুর যৌথ সঞ্চলনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম।তিনি বলেন,এখন আ,লীগ নাই আপনারা নির্ভয়ে পূজা উদযাপন করতে পারবেন।কেউ যদি পূজা উদযাপন কাজে বাধা দেয় সাথে সাথে প্রশাসনকে অবহিত করবেন।ধর্মীয় কাজে বাধাঁ দেয়া বিএনপি গ্রাহ্য করবে না।প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি ব্যবস্হা নেব।কে বিএনপি,কে আ,লীগ আমি সব চিনি,আমাকে নতুন করে চিনাতে হবে না।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির নেতা তৌহিদুল আলম,শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন,চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত ও কল্লোল সেন,জেলা সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মূহুরী,শুভ উদ্ভোধক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, পৌরসভা সভাপতি বিকাশ দাশ বিষু,সহ সভাপতি দীপক কান্তি শর্মা,উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক রতন মল্লিক, দক্ষিণ জেলা হিন্দু বোদ্ধা খৃস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি দিলীপ ঘোষ দিপু,পরিষদের মহিলা সম্পাদিকা ও ইউ পি সদস্যা মিল্কি চৌধুরী, উপজেলা যুগ্ম সম্পাদক রাজীব চৌধুরী রাজু সহ ঢাকা, চট্টগ্রামের কেন্দ্রীয় নেতা, পটিয়ার স্হানীয় ইউনিয়ন সভাপতি,সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুস্টান শুরু হয়। অনুস্টানের মাঝে নৃত্য পরিবেশন করে এক নতুন চমক সৃষ্টি করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট